সেবা ডেস্ক:
২৭ জানুয়ারি বুধবার গাইবান্ধা জেলা আনসার ও
ভিডিপি’র নতুন জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলামকে আনসার-ভিডিপি উন্নয়ন
ব্যাংক, গাইবান্ধা শাখা কর্তৃক সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। উক্ত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক গাইবান্ধা
শাখা’র ব্যবস্থাপক মোঃ হাবিবুল ইসলাম, আনসার-উন্নয়ন ব্যাংক গাইবান্ধা শাখায়
দ্বিতীয় কর্মকর্তা মোঃ মালিক খুসরু, অফিসার মোঃ আব্দুস সোবহান সরকার, গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি দপ্তরের হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা এবং অফিস সহকারী
কাম কম্পিউটার অপারেটর রিমু আক্তারসহ অন্যান্য কর্মচারী ও সদস্য-সদস্যাবৃন্দ। এসময়
অনুষ্ঠানে বক্তারা আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নাজিম উদ্দিন,
পিএসসি পুনরায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান নিয়োজিত হওয়ায় তাকে
অভিনন্দন জানান। জেলা কমান্ড্যান্ট মোঃ মাহবুবুর রহমান বি-বাড়িয়ায় বদলী হওয়ায় তার কাছ থেকে ১৭ ডিসেম্বর মোঃ
এফতেখারুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করার পরেই প্রশিক্ষণ গ্রহণ করার জন্য তুরস্ক গমন করেন।