গাইবান্ধায় দুইদিন ব্যাপি ডিজিটাল উদ্বোধনী মেলা ২০১৬ উপলক্ষ র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত’’

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: ২৭ জানুয়ারি বুধবার গাইবান্ধায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহযোগীতায় জেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপি ডিজিটাল উদ্বোধনী মেলা ২০১৬ উপলক্ষে র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ফারুক আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামছুল আজম, পুলিশ সুপার মোঃ আশরাফুল ইসলাম বিপিএম সেবা, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পদবীর কর্মকর্তাগণ। র‌্যালিটি গাইবান্ধার প্রধান প্রধান সড়ক ঘুরে মেলাস্থল স্বাধীনতা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌছানোয় সরকারের বিভিন্ন পদক্ষেপের নিয়ে আলোকপাত করেন। আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্য সকলেই মেলার বিভিন্ন স্টোল পরিদর্শন করেন। মেলাটি ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান