সেবা ডেস্ক: ওই দিনটি বাংলাদেশের কোনো ক্রিকেটপ্রেমীর ভুলে যাওয়ার কথা। দুই বলে এক রান না নিতে পারার সেই কষ্ট এখনো যন্ত্রণা দেয় টাইগার সমর্থকদের। ইস, যদি মুশফিক বলটা উড়িয়ে না মারতো, যদি মাহমুদুল্লাহও একই কাজ না করতো। এমন হাজারো ‘যদি’ ছিল ভক্ত-সমর্থকদের মনে। যার কোনো কুল-কিনারা করতে পারেনি কেউ, পারবেও না।অন্য সবার মতো ভারতের বিপক্ষে সেই ম্যাচের হারের ক্ষত এখনো তাজা সাকিবের মনে। ভারতের একটি ওয়েবসাইটকে এমনটাই জানান তিনি।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ভারতের বিভিন্ন পত্রিকাকে সাক্ষাৎকার দেয়ার সময় এই প্রশ্নটা যে তাকে করা হবে- এটা হয়ত তিনি নিজেও অনুমান করতে পারেন।
ম্যাচ শেষে মাঠে ঠায় দাড়িয়ে সাকিব-তামিম আর নাসির। যেন বিশ্বাস হচ্ছে না যা হলো…
কলকাতার হোটেলেই ভারতের ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট ক্রিকেটবাজের সাথে কথা হয় সাকিবের। প্রশ্নটাও তাকে করা হয়, ভারতের বিপক্ষে হারের কষ্ট কি এখনো পোড়ায়?
আশ্চর্য হননি সাকিব, উত্তরটাও তাই স্বাভাবিকভাবে দিলেন, ‘হ্যাঁ।’
তারপর আবেগ দমন করে কিছুটা সময় নিয়ে বললেন, ‘আমার মনে হয় না, আমাদের পুরো দল এমনকি বাংলাদেশের কেউ ওই ম্যাচটি কখনো ভুলতে পারবে। আশা করছি, একদিন আমরা ওই ধরণের একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে জিতব। আর তাহলেই আমাদের ওই কষ্ট দুর হবে।’
রোববার হায়দরাবাদকে হারিয়ে প্লে অফে জায়গা করে নেয় সাকিবের দল
আইপিএলে সাকিবের কলকাতা ইতোমধ্যে প্লে অফে জায়গা করে নিয়েছে। তাদের পরবর্তী ম্যাচ জাতীয় দলের সতীর্থ মুস্তাফিজের দল সানরাইজ হায়দরাবাদের বিপক্ষে।
