জিএম সাফিনুর ইসলাম মেজর বকশীগঞ্জ থেকে ঃ
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ৩নং পাররামরামপুর ইউনিয়নের দলীয় প্রার্থীর বিপক্ষে অবস'ান নেয়ার অভিযোগ উঠেছে বিএনপির জাতীয় নির্বাহী কমটির সদস্য ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের বিরুদ্ধে।
এ নিয়ে বিএনপির প্রার্থী ও তার সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে পাররামরামপুর ইউনিয়ন সহ পুরো উপজেলায়।
জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলায় পঞ্চম ধাপে ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ৭ টি ইউনিয়নের মধ্যে পাররামরামপুর ইউনিয়ন ছাড়া ৬ টি ইউনিয়নে ধানের শীষের প্রতীকের প্রার্থী দেয় উপজেলা বিএনপি। এরমধ্যে পাররামরামপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী করা হয় বিএনপি নেতা আমিনুল ইসলামকে।
আমিনুল ইসলামকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে সরাসরি মনোনীত করা হয়। কেন্দ্রের সুপারিশে পাররামরামপুর ইউনিয়নে আমিনুল ইসলামকে প্রার্থী করায় তার বিপক্ষে অবস'ান নিয়ে এমদাদুল হক মিলন নামে একজনকে বিএনপির বিদ্রোহী প্রার্থী করে সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত।
শুধু তাই নয় গত শনিবার ২১ মে মিল্লাতের মনোনীত প্রার্থীদের পক্ষে গণসংযোগ করলেও কেন্দ্রের মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের পক্ষে গণসংযোগে না গিয়ে বিদ্রোহী প্রার্থী এমদাদুল হক মিলনের পক্ষে গণসংযোগ করেন তিনি।
ওই দিনের গণসংযোগের পরই ক্ষোভ শুরু হয় বিএনপির ধানের শীষের প্রার্থী আমিনুল ইসলাম ও তার সমর্থকদের মধ্যে ।
দলীয় প্রার্থীর বিপক্ষে অবস'ান নেয়ায় ভোটের মাঠেও এর প্রভাব পড়বে বলেও মনে করেন অনেকেই।
সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত দলীয় সিদ্ধান্তের বাইরে কেন অবস'ান নিলো এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেতা কর্মীদের মধ্যে।
এব্যপারে পাররামরামপুর ইউনিয়নের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম
বলেন , দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে মিল্লাতের সমর্থকরা।
পাশাপাশি আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। তিনি আরও বলেন, মিল্লাতের এরকম হঠকারী সিদ্ধান্তে ত্যাগী নেতা কর্মীরা হতাশ হয়েছেন।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে তার বিজয় নিশ্চিত বলেও যোগ করেন পাররামরামপুর ইউনিয়নের বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম।
