রাজধানীতে ৩ লাশ উদ্ধার

Seba Hot News
রাজধানীতে ৩ লাশ উদ্ধারসেবা ডেস্ক:  

রাজধানীতে পৃথক ঘটনায় দুই তরুণী ও এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে দুই তরুণী আত্মহত্যা ও যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এরা হলেন-জান্নাতুল ফেরদাউস (১৭), জান্নাতুল ফেরদাউস রুপা (১৭) ও হৃদয় (২৫)।
সোমবার (১৬ মে) রাতে নগরীর দক্ষিণ খান থেকে হৃদয় ও জান্নাতুল ফেরদাউসের এবং মিরপুর থেকে জান্নাতুল ফেরদাউস রুপার লাশ উদ্ধার করে পুশিশ। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি মঙ্গলবার (১৭ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজধানীর দক্ষিণ খান আজমপুর সুপার মার্কেটের পেছনের একটি বাসা থেকে হৃদয়ের লাশ উদ্ধার করে দক্ষিণ খান থানা পুলিশ। সে যশোর জেলার বেনাপোল উপজেলার রমজান আলীর ছেলে। শুটিংয়ের মেকআপম্যান হিসাবে কাজ করতো সে।
দক্ষিণ খান থানার উপ পরিদর্শক হাবিবুর রহমান জানান, সোমবার (১৬ মে) সকালে তার দুই রুমমেট রাসেল ও কামাল তাকে রুমে রেখে কাজে যায়। ওইদিন রাত ৯টার দিকে তারা ফিরে এসে ভিতর থেকে রুমের দরজা বন্ধ পায়। অনেক ডাকাডাকির পর সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে। রাত ১ টার দিকে বিছানায় শোয়া অবস্থায় হৃদয়ের লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
অপরদিকে দক্ষিণ খান বনবীথি আবাসিক এলাকার একটি বাসা থেকে জান্নাতুল ফেদতাউস (১৭) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মে) রাত ১২টার দিকে বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
দক্ষিণ থানা উপ-পরিদর্শক (এসআই) নান্নু খান জানান, বনবীথি আবাসিক এলাকার ১ নং রোডের একটি বাসায় পরিবারের সাথে ভাড়া থাকতো জান্নাতুল ফেরদাউস। মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করতে পারে। তার পিতার নাম মো. মিন্টু খাঁ।
এদিকে মিরপুর দক্ষিণ পীরেরবাগের একটি বাসা থেকে জান্নাতুল ফেরদৌস রুপা (১৭) নামে এক গার্মেন্ট কর্মীর লাশ উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ। সোমবার রাত ১১ টার সময় বাসা থেকে লাশ উদ্ধার করা হয়।
মিরপুর থানার এসআই নাসির উদ্দিন জানান, রুপা মিরপুরে একটি গার্মেন্টসে কাজ করতো এবং পরিবারের সদস্যেদের সঙ্গে ওই বাড়িতে ভাড়া থাকতো। পরিবারের অন্য সদস্যরা গ্রামের বাড়িতে বেড়াতে গেলেও তার বাবা ও সে বাসায় ছিল। সোমবার রাতে গার্মেন্টসের কাজ শেষ করে জান্নাতুল ফেরদাউস বাসায় ফেরেন। তাকে বাসায় রেখে তার বাবা বাদল সর্দার বাইরে যান। ফিরে এসে বাসার দরজা বন্ধ পেয়ে তা ভেঙ্গে প্রবেশ করে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে রাত ১১টায় লাশ উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান