কিডনি ভালো রাখতে করণীয়

Seba Hot News
কিডনি ভালো রাখতে করণীয়সেবা ডেস্ক: 
কিডনি মানুষের অত্যাবশ্যকীয় অঙ্গপ্রতঙ্গের মধ্যে অপরিহার্য। সারা বিশ্বে কিডনি রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং লাখ লাখ লোক কিডনি অকেজো হয়ে মৃত্যুবরণ করছে। কিডনি অকেজো রোগীর নানাবিধ জটিলতায় রোগী স্বাভাবিক জীবনযাপন করতে ব্যর্থ। তাই কিডনি ভালো রাখতে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। চলুন জেনে নিই কিডনি ভালো রাখতে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন।

১. নিজের স্বাস্থ্য অটুট রেখে সুস্থ থাকতে প্রতিদিন তাজা শাকসবজি ও ফল খেতে হবে এবং দৈহিক পরিশ্রম করতে হবে।
২. ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে রাখতে হবে।
৩. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে।
৪. সুষম খাদ্য থেতে হবে ও শরীরের ওজনের অতিরিক্ত মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে।
৫. ধূমপানের অভ্যাস থাকলে তা ত্যাগ করতে হবে।
৬. রোগ হলে নিজে নিজে ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে।
৭. ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত ওজন, পরিবারের যে কেউ কিডনি রোগে আক্রান্ত থাকলে কিডনি রোগের পরীক্ষা করাতে হবে।
এছাড়াও কিডনি ভালো রাখতে মদ্যপান, বেশি বেশি মিষ্টি ও চর্বি জাতীয় খাবার খাওয়া এবং উত্তেজনা পরিহার করে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান