ভূমি অফিসে হামলা, সার্ভেয়ারকে মারধর

Seba Hot News
12সেবা ডেস্ক:  জেলার চরফ্যাশন উপজেলার ভূমি অফিসে হামলা এবং কর্তব্যরত সার্ভেয়ার তুাইয়ুবুর রহমানকে মারধর করেছে ভূমিদস্যুরা। এসময় হামলাকারীরা অফিসের মূল্যবান দলিলপত্র এবং চেয়ার-টেবিলও ভাঙচুর করে।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে উপজেলার ভূমি অফিসের সার্ভেয়ার রুমে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। ‘ভূমিদস্যু’ আব্দুল মান্নান চর মানিকার মোতালেব চৌকিদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ‘ভূমিদস্যু’ আব্দুল মান্নান ও তার ২/৩ সহযোগি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রুমে ঢুকে তাইয়ুবুর রহমানকে মারধর করে। এসময় হামলাকারীরা অফিসের মূল্যবান দলিলপত্র এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মান্নান চরফ্যাশন ভূমি অফিসের দালাল এবং ভূমিদস্যু হিসেবে পরিচিত। তিনি ভূমি অফিসের অসাধু কর্মকর্তাদের সঙ্গে হাতমিলিয়ে চর মানিকাসহ উপজেলার বিভিন্ন মৌজার বিপুল পরিমাণ সরকারি খাসজমি বিভিন্ন নামে হাতিয়ে নিয়েছে।
এব্যাপারে সার্ভেয়ার তাইয়ুবুর রহমান জানান, ‘ভূমিদস্যু’ আব্দুল মান্নান চর মানিকা মৌজার ১২৫ একর জমি স্ব-নামে বে-নামে দোকান বন্দোবস্ত নেয়ার জন্য পায়তারা করে আসছে। এতে রাজি না হওয়ায় তিনি ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে অফিসে আমার ওপর হামলা করেছে।
এদিকে বিকেলে আব্দুল মান্নানসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন চরফ্যাশন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা সার্ভেয়ার তইিয়ুবুর রহমান।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) মো. এনামুল হক জানান, আসামিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান