বিবিসি সংবাদদাতা অমিতাভ ভট্টশালী জানাচ্ছেন যে সীমান্ত সিল করা বা অনুপ্রবেশ বন্ধ করা এবারের নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান ইস্যু ছিল এবং আসামে কংগ্রেস সরকার থাকাকালেই এ নিয়ে কাজ আনুষ্ঠানিকভাবেই শুরু হয়ে গেছে। তিনি যে বিপুল ভোট পেয়ে জিতেছেন তাদের খুশি করতেই এবং আরও একবার ভরসা দেবার জন্য সনোয়াল এ কথা বলেছেন বলে মনে করা হচ্ছে। এখানে উল্লেখ্য যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত সিল করাই রয়েছে সেটা নেপাল-ভারতের সীমান্তের মতো উন্মুক্ত কখনোই ছিল না।
সংবাদদাতা জানাচ্ছেন যে সনোয়াল সিল করা বলতে যেটা বুঝাতে চেয়েছেন যে সীমান্তের যেসব জায়গায় কাঁটাতারের বেড়া নেই সেসব জায়গায় কাঁটাতার দেওয়ার ব্যবস্থা করা হবে এবং সীমান্তে নজরদারি আরও বাড়ানো হবে। ইতিমধ্যেই সেসব কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন কলকাতায় বিবিসির সংবাদদাতা অমিতাভ ভট্টশালী।