বাগদাদের আদি জ্ঞানগৃহ : হাউজ অফ উইজডম

Seba Hot News
বাগদাদের আদি জ্ঞানগৃহ : হাউজ অফ উইজডমসেবা ডেস্ক: 
প্রায় ১২০০ বছর আগে মুসলমান সম্রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমান ইরাকের বাগদাদ শহর। বাগদাদকে বলা হয় জ্ঞান উৎপাদনের কারখানা। যেখানে চর্চা করা হতো ধর্ম থেকে শুরু করে বিজ্ঞান, গণিত সবকিছু নিয়ে। প্রায় ৫শ’ বছর বাগদাদ ছিল খিলাফতের রাজধানী।
মুসলিম খিলাফত আমলে একটা সময় পৃথিবীর শ্রেষ্ঠ ধনী শহর ছিল বাগদাদ। জেনে নেওয়া যাক সেই সময়ের বাগদাদের জ্ঞানগৃহ অর্থাৎ হাউজ অফ উইজডমের কিছু অজানা কথা।
প্রতিষ্ঠা : বাগদাদের কিছু বিখ্যাত খলিফা (রাষ্ট্র প্রধান) আল-রাসিদ এবং আল-মামুন ব্যক্তিগত উদ্যোগেই সেখানে বিজ্ঞান চর্চা কেন্দ্র তৈরি করেছিলেন। তারা বাগদাদের লাইব্রেরিতে সমস্ত পৃথিবীর বই সংগ্রহ করে রাখতেন। মুসলমান সম্রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে থাকা স্কলারদের সংগ্রহ করে পৃষ্ঠপোষকতা করতেন। এই স্কলাররাই পরবর্তীতে ইতিহাসে জ্ঞান চর্চায় হয়ে ওঠেন অনন্য।
হাউজ অফ উইজডম প্রতিষ্ঠিত হয়েছিল সর্বপ্রথম খলিফা আল-রাসেদের সময়। বিখ্যাত এই লাইব্রেরির আরবি নাম আল-হিকমা। সেই লাইব্রেরিতে বিজ্ঞান ও ইতিহাসের নানা ধরনের বই সংগৃহীত ছিল। শুধু আরবিতেই নয়, বরং ভিন্ন ভিন্ন ভাষায়ও ছিল হাজার হাজার বই।
স্কলার : হাউজ অফ উইজডম ছিল সেই সময়কার বিখ্যাত জ্ঞানী, দার্শনিক, চিন্তাবিদ, লেখক, প্রকাশক, বিজ্ঞানীদের নিত্যদিনের মিলন মেলা। সেখানে তারা নিয়মিত অনুবাদ, লেখালেখি ও গবেষণার কাজগুলো করতেন।
নারী পুরুষ নির্বিশেষে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়ানো মুসলিম সাম্রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ভীড় করতেন সেখানে।
ভাষা : হাইজ অফ উইসডমে নানা ভাষায় বই অনূদিত হতো। খলিফা আল-মামুন অনুবাদে এবং স্কলারদের নতুন নতুন বই যোগ করতে সবাইকে উৎসাহ দিতেন। লেখকদের সম্মানী হিসেবে দেওয়া হতো বইয়ের ওজন সমপরিমাণ স্বর্ণ।
বিস্তার : মুসলমান সাম্রাজ্যের প্রতিটি কোণাতেই এই হাউজ অফ উইজডমের নাম-ডাক ছিল। খলিফা আল-হাকিম বর্তমান মিশরের কায়রোতে দার আল-হিকমা ১০০৫ সালে প্রতিষ্ঠিত করেন। প্রায় ১৬৫ বছর টিকে ছিল সেটি।
এছাড়া পূর্বের প্রদেশগুলোতে প্রতিষ্ঠা করা হয়েছিল দার আল-ইলম বা হাউজ অফ সায়েন্সসহ জ্ঞান চর্চার আরও অনেক সমপর্যায়ের হাউজ অফ উইজডম।
তারপর ১২শ’ শতাব্দীতে স্পেনের মুসলমান সাম্রাজ্য বিস্তারের পর সেখানেও জ্ঞান চর্চা কেন্দ্র স্থাপন করা হয়। সেখানে প্রচুর পরিমাণে অনুবাদের কাজ হতো। এই সময় কাজটি বেশি ছিল আরবি থেকে ল্যাটিন। কারণ ইউরোপীয়দের কাছে নিজ সভ্যতা পৌঁছাতে এটা করা দরকার ছিল।
এভাবেই জ্ঞান-বিজ্ঞান চর্চায় সমগ্র বিশ্বে তৎকালীন বিশ্বের পরাশক্তি হিসেবে মুসলমান সাম্রাজ্য নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছিল।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান