পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে গুজরাট লায়ন্স। দ্বিতীয়স্থানে রয়েছে বেঙ্গালুরু। এরপর যথাক্রমে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। ফলে প্লে-অফ পর্বে কোয়ালিফাইয়ার-১ ম্যাচে মুখোমুখি হবে গুজরাট-বেঙ্গালুরু। অন্যদিকে, এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে হায়দ্রাবাদ-কলকাতা। যার মানে দাঁড়াচ্ছে ফের মুখোমুখি লড়াইয়ে নামবেন বাংলাদেশের দুই তারকা মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। মুস্তাফিজ খেলছেন হায়দ্রাবাদে। সাকিব খেলছেন কলকাতার হয়ে। রবিবার রাতে মুস্তাফিজদের হারিয়েই প্লে-অফ পর্ব নিশ্চিত করেছিল সাকিবরা।
লিগ পর্বে মোট দু’বার মুখোমুখি হয়েছিল এই দুই দল। দুই ম্যাচেই কলকাতার কাছে হেরেছে হায়দ্রাবাদ। ফলে এলিমিনেটর পর্বে মানসিকভাবে এগিয়ে থেকেই মাঠে নামবেন সাকিব ও তার সতীর্থরা। অন্যদিকে, মুস্তাফিজদের এই পরিসংখ্যান পাল্টে ফেলার কাজটি করতে হবে। নয়তো ফাইনালে খেলা হবে না তাদের।
আইপিএলের নিয়মানুযায়ী, প্লে-অফ পর্বে কোয়ালিফাইয়ার-১ ম্যাচে পয়েন্ট টেবিলে দুই শীর্ষ দল (প্রথম ও দ্বিতীয়) মুখোমুখি হবে। ওই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালের ছাড়পত্র পাবে। অন্যদিকে, পরাজিত দলকে অপেক্ষায় থাকতে হবে কোয়ালিফাইয়ার-২ ম্যাচের জন্য। ওই ম্যাচে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে এলিমিনেটর ম্যাচের জয়ী দলকে।
এলিমিনেটর ম্যাচে টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল দুটি মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল কোয়ালিফাইয়ার-২ ম্যাচে খেলবে। অন্যদিকে, পরাজিত দলকে বিদায় নিতে হবে।
কোয়ালিফাইয়ার-২ ম্যাচের জয়ী দল ফাইনালের টিকিট হাতে পাবে। পরাজিত দলকে বিদায় নিতে হবে।
প্লে-অফ পর্বের সময়সূচি :
তারিখ
|
সময়
|
ম্যাচ
|
দল
|
ভেন্যু
|
২৪ মে, ২০১৬
|
রাত সাড়ে ৮টা
|
কোয়ালিফাইয়ার-১
|
গুজরাট লায়ন্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
|
বেঙ্গালুরু
|
২৫ মে, ২০১৬
|
রাত সাড়ে ৮টা
|
এলিমিনেটর
|
সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স
|
দিল্লি
|
২৭ মে, ২০১৬
|
রাত সাড়ে ৮টা
|
কোয়ালিফাইয়ার-২
|
কোয়ালিফাইয়ার-১’র পরাজিত দল-এলিমিনেটর ম্যাচের জয়ী দল
|
দিল্লি
|