মনিপুরে হামলায় ৬ ভারতীয় প্যারামিলিটারি নিহত

Seba Hot News
মনিপুরে হামলায় ৬ ভারতীয় প্যারামিলিটারি নিহতসেবা ডেস্ক:  ভারত-মিয়ানমার সীমান্তের কাছে ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্য মনিপুরে বিদ্রোহীদের হামলায় ছয়জন ভারতীয় প্যারামিলিটারি সেনা সদস্য নিহত হয়েছে। খবর আলজাজিরা।
পুলিশ জানিয়েছে, চান্দাল জেলায় বৃষ্টির কারনে ভূমিধসে আহতের উদ্ধার করার কাজে নিয়োজিত ছিল ওই সেনা সদস্যরা। রবিবার সেনা ক্যাম্পে ফেরত আসার সময় এ হামলার ঘটনা ঘটে।
বিদ্রোহীরা প্যারামিলিটারিদের উপর অতর্কিত গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
ভারত সীমান্তের ১৫ কিমি ভেতরে এ হামলা করা হয়। ভারত-মিয়ানমার সীমান্ত এলাকাতে ভারতীয় বিদ্রোহী দলগুলো বেশ সক্রিয়।
গত বছর জুনে একই এলাকায় বিদ্রোহীরা রকেট চালিত গ্রেনেড হামলা করে ১৮ জন সেনা সদস্যকে হত্যা করে।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান