প্রাথমিক শিক্ষা এখন অষ্টম শ্রেণি পর্যন্ত

Seba Hot News
অষ্টম শ্রেণি পর্যন্ত গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনেসেবা ডেস্ক: 
জাতীয় শিক্ষানীতি অনুযায়ী অষ্টম শ্রেণি পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেওয়া হয়েছে।
সচিবালয়ে বুধবার (১৮ মে) জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন ও মনিটরিং কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। বাংলাদেশে এর আগে এত বড় মৌলিক সিদ্ধান্ত হয়নি।’
এ বিষয়ে একটি সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এরপর প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’
বর্তমানে পঞ্চম শ্রেণি পর্যন্ত গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। শিক্ষার অন্যান্য স্তর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। ২০১০ সালের শিক্ষানীতিতে ২০১৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীত করার কথা বলা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান