চার বছর পর আবারও এই জুটি অভিনয় করতে যাচ্ছেন ঈদ উপলক্ষে ছয় পর্বের বিশেষ নাটকে। নাটকের নাম ‘ডি আর সুলাইমান’। জানা গেছে, সাজিন আহমেদ বাবুর রচনা ও পরিচালনায় আগামী ২৩ মে থেকে শুরু হবে ‘ডি আর সুলাইমান’-এর দৃশ্যধারণ।
এ প্রসঙ্গে মোনালিসা বললেন, ‘মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে অনেকদিন পর আবারও অভিনয় করতে যাচ্ছি। আশা করছি নাটকটি ঈদে দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে দেবে।’
দেশে ফিরে একের পর এক নাটকে অভিনয় করে চলেছেন মোনালিসা। এবার ঈদের একাধিক নাটকে দেখা যাবে তাকে।
অন্যদিকে ঈদের নাটকে অভিনয় করতে গিয়ে দম ফেলার সময় নেই মোশাররফ করিমের।