বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বুধবার বিকেলে তার রাজনৈতিক কার্যালয়ে যাবেন ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক ।
চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বুধবার দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেন।
শায়রুল জানান, বিকাল সাড়ে পাঁচটায় গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।