ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি আইএসের কাছ থেকে ফাল্লুজা শহর ফিরে পেতে সামরিক অভিযানের কথা ঘোষণা করেছেন। এরপর থেকেই শহরে ভারী বোমা বর্ষণ শুরু হয়েছে।
সোমবার হায়দার আল-আবাদি আলজাজিরাকে জানান, সৃষ্টিকর্তার নামে শপথ করে বলছি, খুব দ্রুতই ইরাকের পতাকা ফাল্লুজাতে উড়বে। আমরা সেই আগন্তুকদের ‘কালো পতাকা’ ধংস করে দেব, যারা আমাদের প্রিয় শহরটিকে দখল করে রেখেছে।
তিনি বলেন, ‘ফাল্লুজাকে মুক্ত করার সময় এসে গেছে এবং বিজয় আমাদেরই। আইএস’র পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।’
এর আগে সেনাবাহিনীর সদস্যরা ফাল্লুজার অধিবাসীদের হামলা থেকে বাঁচতে সরে যেতে নির্দেশ দেয়। যারা সরে যেতে অক্ষম তাদের ঘরে সাদা পতাকা উড়িয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৪ সালের জানুয়ারিতে ফাজুল্লা আইএস’র দখলে চলে যায়। আইএসের কাছে প্রথমে এ শহরটিরই কতৃত্ব হারিয়েছিল ইরাক।