ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

Seba Hot News
সেবা ডেস্ক: 
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরের ভাওয়াল এলাকায় ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রবিবার (২২ মে) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক(এএসআই)দাদন মিয়া এবং জয়দেবপুর রেলওয়ে ষ্টেশনের ষ্টেশন মাষ্টার সাইদুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা হাওড় এক্সপ্রেসের একটি ট্রেন গাজীপুরের ভাওয়াল গাজীপুর এলাকায় পৌঁছলে ১২টি বগির মধ্যে ১টি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের মোট ৫টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। বাকী ৭টি বগি নিয়ে মূল ট্রেন মোহনগঞ্জের উদ্দেশ্যে চলে যায়। বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ফলে যমুনা ও বলাকা এক্সপ্রেসের দুটি ট্রেন জয়দেবপুরে আটকে রয়েছে। বগি উদ্ধারের কাজ চলছে।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান