৫৫৬ মাইলের ছক্কা!

Seba Hot News
সেবা ডেস্ক:
কত বড় ছক্কা মারতে পারেন আজকের ক্রিকেটাররা? ১০০ মিটার, ১১০ মিটার, ১১৫ মিটার? তার বেশি কি আদৌ সম্ভব?
হ্যাঁ, সেটা সম্ভব এবং হয়েছিলও।
বোলার হাঁ করে তাকিয়ে ছিলেন আকাশের দিকে। ব্যাটসম্যান নিজও। আম্পায়ার থেকে ফিল্ডার, দর্শক- সবাই তাকিয়ে ছিলেন আকাশের দিকে।
বল বাউন্ডারি, গ্যালারি, স্টেডিয়াম ছাড়িয়ে সোজা বাইরে।
ছক্কা!
বল মাঠের বাইরে গিয়েছে বহুবার হয়েছে ক্রিকেটে। সে সব নিয়ে নানা মজার গল্পও রয়েছে। কিন্তু এমন ছক্কার কথা শুনেছেন, যেখানে বল গিয়েছিল ৫৫৬ মাইল দূরে!
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওল্ড ওয়ান্ডারার্সে খেলা হচ্ছিল। জিমি সিনক্লেয়ার নামে এক ক্রিকেটার একটি ছক্কা মারেন। বল গিয়ে পড়ে মাঠের বাইরে পোর্ট এলিজাবেথগামী একটি ট্রেনে। আর সেই ট্রেনটি গিয়ে থামে পোর্ট এলিজাবেথ স্টেশনে গিয়ে!
যা জোহানেসবার্গ থেকে ৫৫৬ মাইল দূরে!

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান