আব্দুর রহমান বয়াতির ৮০তম জন্মদিনে কাঙ্গালিনী সুফিয়ার উপহার

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  দেশের কিংবদন্তি বাউল সংগীতশিল্পী প্রয়াত আব্দুর রহমান বয়াতির ৮০তম জন্মদিন আগামীকাল সোমবার। এই দিনটিকে স্মরণীয় করতে এবং ভক্তদের জন্মদিনের উপহার স্বরূপ আব্দুর রহমানের লেখা একটি গান কণ্ঠ দিয়েছেন আরেক জনপ্রিয় বাউলশিল্পী কাঙ্গালিনী সুফিয়া।
 
প্রয়াত আব্দুর রহমান বয়াতির লেখা অপ্রকাশিত এই গনটির শিরোনাম ‘ভুলি ভুলি মনে করি’। গানটির সুর করেছেন মুরাদ নূর। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। সিএমভির ব্যানারে বিশেষ এই গানটি সোমবার প্রকাশ পাচ্ছে জিপি মিউজিক, রবি ইয়োন্দার অ্যাপসহ দেশীয় ও আন্তর্জাতিক একাধিক অনলাইন সংগীত মাধ্যমে। 
 
গানটি প্রসঙ্গে মুরাদ নূর বলেন, ‘আমার সৌভাগ্য আব্দুর রহমার বয়াতির মতো শিল্পীর লেখা অপ্রকাশিত গানে আমি সুর করতে পেরেছি এবং সেই গানে আরেক নন্দিত শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার কণ্ঠে তুলে দিতে পেরেছি। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’
 
এদিকে আব্দুর রহমান বয়াতির গান প্রসঙ্গে কাঙ্গালিনী সুফিয়া বলেন, ‘উনি (বয়াতি) খবরটা পাইলে খুশি হইতেন। গানটা খুবই ভালো হইছে।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top