চ্যানেল আই’এ আসছে বিশেষ নাটক ‘কাঁটা তারের বেড়া’

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  শহর থেকে এক মহিলা সাংবাদিক সীমান্ত এলাকার উপর একটা গল্পের খোঁজে যায় সীমান্ত এলাকায়। এক বংশীবাদক যুবক তাকে নিয়ে যায় নিজেদের বাড়িতে, যেখানে এলাকায় সাংবাদিক নাম শুনলেই তেড়ে আসে  চোরাকারবারির দল। যুবকের সাহায্যে সংবাদ সংগ্রহ করে সে। এদিকে, সেখানে সীমানা কোনো সীমা বেঁধে দিতে পারেনি দুই দেশের দুই যুবক যুবতীর প্রেমে। 
 
প্রেম, কাটা তার, অনেক চড়াই-উৎড়াইয়ের পরেও টিকে থাকে তাদের প্রেম কাঁটা তারের বেড়া আগলে। এভাবেই নাটকটির কাহিনী সাজানো হয়েছে। অভিনয় করেছেন অর্ষ, রওনক হাসান, অহনা, তমাল প্রমুখ।
 চ্যানেল আইতে আগামীকাল ২১ নভেম্বর রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক কাঁটা তরের বেড়া। রচনা রানা মাসুদ ও হাসিবুর রহমান, পরিচালনায় নাজমুল রনি। 

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান