এক পোশাকের দাম ৪৮ লাখ ডলার!

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  মেরিলিন মনরো, সর্বকালের সেরা যৌনআবেদনময়ী সঙ্গীত শিল্পী, অভিনেত্রী হিসেবে সবাই তাকে ভালমতোই চিনেন। নগ্ন মডেল হিসেবেই আলোচনায় আসেন এই মার্কিন তারকা। তবে মাত্র ৩৬ বছর বয়সে আর্ন্তজাতিক ভক্ত-শ্রোতারে ব্যথিত করে মারা যান তিনি। মৃ্ত্যুর ঠিক আগে তৎকালীন ইউএস প্রেসিডেন্ট জন এফ. কেনেডি’র জন্মদিনে ফিনফিনে যে আবেদনময় পোশাক পরে অংশগ্রহণ করেছিলেন, সেটি নিয়েই এবার নতুন আলোচনায় মনরো। 
 
ঐ দিনের পরিহিত পোশাক নিলামে উঠেছে। এমককি বেশ চড়া দামে, আটচল্লিশ লাখ মার্কিন ডলারে বিক্রি হলো! গত সপ্তাহে লস অ্যাঞ্জেলসের একটি নিলামে তোলা হয় মনরোর বহুল আলোচিত এ ‘নগ্ন’ পোশাক। হালকা ঘিয়ে রঙের আঁটো-সাটো পোষাকটি যখন মনরো পরেছিলেন, তাকে দেখে মনে হয়েছিলো তার গায়ে কোনো পোশাক নেই! আর এ কারণেই এই ড্রেসকে ‘ন্যূড’ নাম দেয়া হয়।
 
ফ্যাশন ডিজাইনার জেন লুইয়ের নকশা করা এ পোশাকটি বিক্রির জন্য ঘোষণা দেয় নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়ানস অ্যাকশন। আর এ এটি কিনে নিয়েছে জনপ্রিয় প্রতিষ্ঠান ‘রিপলি’স বিলিভ ইট অর নট’।
 
সাড়াজাগানো যৌন আবেদনময়ী এ অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘সাম লাইক ইট হট’ ও ‘জেন্টেলম্যান প্রেফারস ব্লন্ড’সহ অসংখ্য জনপ্রিয় কাজ। যদিও মনরোর মৃত্যু নিয়ে এখনো রহস্য রয়েই গেছে। রয়টার্স। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top