ভারতের নোট নিষেধাজ্ঞা: এপ্রিল ফুল কৌতুকের বাস্তব রূপান্তর!

Unknown
সেবা ডেস্ক:  ভারতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা সবার কাছে চমক হিসেবে এসেছে। তবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাট প্রদেশের একটি সান্ধ্য সংবাদপত্র আকিলা আগেই এই ভবিষ্যদ্বাণী করেছিল।
 
গত এপ্রিল মাসের প্রথম দিন অর্থাৎ এপ্রিল ফুল ডে’তে সবাইকে বোকা বানাতে একটি প্রতিবেদন ছাপানো হয়। সেখানে বলা হয়, সরকার ঘুষ, কালো টাকা, দুর্নীতি ও নকল টাকার বিরুদ্ধে লড়াইয়ে ৫০০ ও ১০০ রূপির নোট বাতিল করেছে। এপ্রিল মাসের ১ তারিখ প্রকাশিত প্রতিবেদনে সরকারের সেই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করে।
 
বিষয়টি অবশ্যই এপ্রিল ফুল কৌতুক ছিল। তবে নভেম্বরের ৮ তারিখ সত্যি সত্যি দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ে ৫০০ ও ১০০ টাকার নোটে নিষেধাজ্ঞা প্রদান করে মোদী নেতৃত্বাধীন ভারত সরকার।
 
কৌতুক সত্যি হয়ে যাওয়া পরে বিস্মিত এবং কিছুটা বিব্রত আকিলা সম্পাদক কিরিত গানতারা। বিষয়টি সম্পূর্ণ কৌতুক ছিল উল্লেখ করে তিনি বলেন, মোদী সরকারের এই সিদ্ধান্ত গ্রহণ সম্পূর্ণ কাকতালীয় বিষয়, নিছক কাকতাল মাত্র। এটা আমরা এপ্রিল মাসের ১ তারিখে করেছিলাম যা আদতে কোনো প্রতিবেদনই ছিল না। এনডিটিভি।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top