আবারো রাষ্ট্রপতির সাক্ষাত চেয়েছে বিএনপি

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  ইসি পুনর্গঠন, শক্তিশালীকরণ নিয়ে বেগম খালেদা জিয়া যে ১৩ দফা প্রস্তাবনা দিয়েছেন তা রাষ্ট্রপতির কাছে পেশ করতে সময় চেয়েছিল বিএনপি। কিন্তু রাষ্ট্রপতির সামরিক সচিব সময়ের ব্যাপারে বিএনপিকে কিছুই জানায়নি। এমতাবস্থায়, বিএনপি ফের রাষ্ট্রপতির সাক্ষাত চেয়েছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন। দেশের চলমান সঙ্কট নিরসনের জন্য রাষ্ট্রপতি উদ্যোগ গ্রহণ করবেন এবং বিএনপিকে সাক্ষাতকারের সময় দিবেন বলে প্রত্যাশা করেন ফখরুল।
তিনি বলেন, বিএনপি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতির ক্ষমতাকে খর্ব করতে প্রস্তাব দেয়া হয়নি। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন এবং সেনাকে বিচারিক ক্ষমতা দেয়ার মানে সামরিক আইন নয়। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।
দেশের বর্তমান প্রেক্ষতে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের কোনো বিকল্প নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top