জিডিপি প্রবৃদ্ধি দারিদ্র্য বিমোচন ও ক্ষুধা নির্মূলে ইতিবাচক ভূমিকা পালন করছে : খাদ্যমন্ত্রী

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, কয়েকবছর ধরে বাংলাদেশ ৭ শতাংশর উপরে জিডিপি প্রবৃদ্ধি ধরে রেখেছে, যা দারিদ্র্য বিমোচন ও ক্ষুধা নির্মূলে ইতিবাচক ভূমিকা পালন করছে। 
তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্র্য নির্মূলে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশ বিভিন্ন আর্থ-সামাজিক সূচকে গড় আয়ু বৃদ্ধি, শিক্ষার হার বৃদ্ধি, নিম্ন জন্মহার ও শিশু মৃত্যু হ্রাস প্রভৃতি ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। 
শনিবার রাশিয়ার সোচি-তে অনুষ্ঠিত‘দ্বিতীয় ওয়ার্ল্ড গ্রেইন ফোরাম-২০১৬’ এ বক্তৃতাকালে এ কথা বলেন তিনি। 
তিনি বলেন, ‘সব মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এবং এটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি আন্তরিক ইচ্ছা।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘গত ৩ দশকে বাংলাদেশের খাদ্য উৎপাদন প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। চালে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। বাংলাদেশ শ্রীলঙ্কায় চাল রপ্তানি করেছে। -বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top