খুলনায় ১০ মাসের ছেলে হত্যার অভিযোগে আটক মা

Unknown
সেবা ডেস্ক:  খুলনা ১০ মাসের ছেলেকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগে তার মাকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে পুলিশ নগরীর চার নম্বর ফুটঘাট বস্তি থেকে তার লাশ উদ্ধার করে। নিহত শিশুর নাম হোসেন হাওলাদার। তার  মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
 
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নগরীর ৫ নম্বর ঘাট এলাকার ইউসুফ হাওলাদারের মেয়ে ফাতেমা বেগমের সঙ্গে দুই বছর আগে রুবেল শেখের বিয়ে হয়। দশ মাস আগে হোসেন জন্মগ্রহণ করে। এর দুই মাস পর রুবেল শেখ ও ফাতেমার বিয়ে বিচ্ছেদ ঘটে।
 
এরপর ফাতেমা বেগমের পার্শ্ববর্তী বার্মাশীল রোডের মাদক ব্যবসায়ী মুল্লুক চাঁনের সাথে পরিচয় হয়। গত চারদিন আগে তারা বিয়ে করে। সোমবার সকালে পুলিশ নগরীর চার নম্বর ফুটঘাট বস্তি থেকে শিশু হোসেনের লাশ উদ্ধার করে।
 
পুলিশ ধারণা করছে, শিশু হোসেনের মা তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। বর্তমান স্বামীর প্ররোচনায় এ হত্যাকা- ঘটতে পারে। হত্যাকা-ে জড়িত থাকার সন্দেহে পুলিশ ঘাতক মা ফাতেমাকে আটক করেছে। তবে আটককৃত ফাতেমা বেগম জানান, গত রবিবার রাতে তার শিশু পুত্রকে নিয়ে রকেট ঘাটের ফুটপাথে ঘুমিয়েছিলাম। 
 
সোমবার সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে দেখি আমার বাচ্চাটা মৃত। তবে সে স্বীকার করে, বিয়ের পর থেকেই তার স্বামী মুুল্লক চাঁন বাচ্চাসহ ঘরে তুলবে না বলে চাপ দিতে থাকে।
এ ঘটনায় সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। ওসি জানান, মামলার প্রস্তুতি চলছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top