রাজীব হত্যা: মামলার ডেথ রেফারেন্স শুনানি শুরু

Unknown
সেবা ডেস্ক:  গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভন হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি হাইকোর্টে শুরু হয়েছে। মামলার পেপাবুক পাঠের মধ্য দিয়ে সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চে এই শুনানি শুরু হয়। পেপারবুক থেকে মামলার এজাহার ও অভিযোগপত্র পাঠ করে শোনান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
 
এ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির বলেন, এই মামলার পেপারবুক ১ হাজার ১৩ পৃষ্ঠার। এই পেপারবুক পাঠ শেষ করতে আরো বেশ কয়েকদিন লাগবে।
 
গত ৩১ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ ব্লগার রাজীব হায়দার শোভন হত্যার দায়ে মূল পরিকল্পনাকারী রেদোয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাইম ওরফে দ্বীপকে মৃত্যুদণ্ড দেয়। এছাড়া মাকসুদুল হাসান অনিককে যাবজ্জীবন এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। জসীমউদ্দিন রাহমানী ছাড়া বাকি সাত আসামি বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top