নোভাক জকোভিচকে হারিয়ে শীর্ষ স্থান ধরে রাখল অ্যান্ডি মারে

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে পাঁচবার চ্যাম্পিয়ন হওয়া নোভাক জকোভিচকে হারিয়ে ২০১৬ সালের টাইটেল জয় করে নিলো ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। এই জয়ে টেনিস র‍্যাংকিংয়ের শীর্ষস্থানটি আরো পাকা করে নিলেন এই ব্রিটিশ খেলোয়াড়।
 
বছর শেষের এই র‍্যাংকিংয়ের লড়াইয়ে মারে তার প্রতিপক্ষ জোকোভিচকে ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়েছে। এই জয়ের পর উচ্ছ্বাসিত মারে বলেন, এই জয়ে আমি অত্যন্ত খুশি। আর এক নম্বর অবস্থান পাওয়া বিশেষ কিছু। নোভাকের বিরুদ্ধে এমন একটি ম্যাচ খেলা আমার জন্য অনেক বিশেষ কিছু।
 
মারে তার ক্যারিয়ার সেরা অবস্থায় আছে। টানা ২৪ ম্যাচ জয় করেছে সে।
 
অন্যদিকে মারের এই জয়ে থমকে গেলে নোভাক জকোভিচের রেকর্ড ছোঁয়ার আশা। ৬ টাইটেল জিতে রজার ফেদেরারের রেকর্ড স্পর্শ করার তার ইচ্ছা অপূর্ণ থেকে গেল। এই হারের পর নোভাক জকোভিচ বলেন, অ্যান্ডি অবশ্যই বিশ্বের সেরা টেনিস খেলোয়াড়। এই জয় তার প্রাপ্য ছিল। সেরা হিসেবেই সে এই ম্যাচে জয়ে পেয়েছে।
 
তিনি আরো বলেন, খুব গুরুত্বপূর্ণ সময় আমি খেলা ধরে রাখতে পারিনি। ম্যাচের শেষভাগে আমি ভাল খেলেছি। কিন্তু তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। বিবিসি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top