দুই মায়ের সঙ্গে সালমান খান

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  খান পরিবারের কাহিনী অনেকের কাছে মোটামুটি অজানা। এমনকি সল্লু মিয়ার বাবা সালিম খানের যে দ্বিতীয় স্ত্রী আছে সেটাও খুব ভক্ত-শ্রোতারা জানেন না। তবে খান পরিবারে এসব নিয়ে কোন মাথা ব্যাথা নেই, যৌথ পরিবার এখনো অটুট। আর সেই অটুটতায় দ্বিতীয় মা হেলেনের জন্মবার্ষিকী পালনে হাজির হন সালমান ও পুরো পরিবার। 
 
উল্লেখ্য, সালমান খানের আসল মায়ের নাম সুসিলা, মারাঠি পরিবারে তার জন্ম। সুসিলার বিয়ের পর নাম পরিবর্তন করে সালমা খান করে দেন বাবা সালিম খান। এরপর ভালবেসে ১৯৮১ সালে সালিম খান আবার বিয়ে করেন অভিনেত্রী হেলেন’কে। 
 
আর এই দ্বিতীয় মা হেলেনের ৭৮তম জন্মদিন পালনে পরিবারের সবার সঙ্গে শনিবার সন্ধ্যায় বান্দ্রার একটি পাঁচ তারকা হোটেল মিলিত হন খান পরিবার। সালমান ছাড়াও সেখানে আরো উপস্থিত ছিলেন তার মা সালমা খান, ছোটভাই সোহেল খান, বাবা সালিম ও দ্বিতীয় মা হেলেন।
 
তবে সম্প্রতি বিচ্ছেদের কারণে পারিবারিক এ অনুষ্ঠানে দেখা যায় নি, সালিম খানের বড় ছেলে আরবাজ ও তার স্ত্রী মালাইকা আরোরাকে।
 
উল্লেখ্য, অভিনেত্রী হেলেনের জন্ম ১৯৩৮ সালে ইয়াংগুনে। বলা হয়, ষাট ও সত্তরের দশকের অন্যতম সেনসেশন ডান্সার ছিলেন অভিনেত্রী হেলেন। খবর স্পটবয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top