জাপানে আসল 'বয়ফ্রেন্ড' ছেড়ে ভার্চুয়াল 'বয়ফ্রেন্ডে' আসক্ত নারীরা!

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  সম্প্রতি জাপানের একটি তথ্য বেশ ভাবিয়ে তুলেছে দেশটির সরকারকে। এশিয়ার অর্থনীতিতে অন্যতম পরাশক্তি জাপানে ৪৪.২ ভাগ নারী একাকী বসবাস করছে যাদের অধিকাংশদের বয়স ১৮ থেকে ৩৪। এ সময় নিজের জন্য 'বয়ফ্রেন্ড' বা পছন্দের ছেলে খোঁজার বদলে তারা আসক্ত হয়ে পড়ছে মোবাইলের ভার্চুয়াল 'বয়ফ্রেন্ড'-এর প্রতি।
 
জাপানের ৩১ বছর বয়সী এক নারী জানায়, আমি একাকী অনুভব করতাম। জাপানের ছেলেরা বেশ লাজুক। তারা মেয়েদের সঙ্গে খুনসুটি বা দুষ্টুমি করে না। কিন্তু মেয়েরে বারবার শুনতে চায়- 'আমি তোমাকে ভালবাসি'।
 
আর সে কারণেই নিজ মোবাইলে রোমান্সের একটি অ্যাপ ডাউনলোড করেছেন তিনি। এই নারী বলেন, প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে মোবাইলে তার রোমান্টিক ও মায়াভরা কণ্ঠ শুনতে আমার খুবই ভাল লাগে।
এটা আরো অনেক জাপানি মেয়ের কাছেই শোনা যাবে। দেশটি ২০১৪ সালে শুধু রোমান্স গেমগুলো থেকে আয় করে ১৩ কোটি মার্কিন ডলার! বিশ্বে বর্তমানে তাদের পর সবচাইতে বেশি রোমান্টিক গেমে আসক্ত যুক্তরাষ্ট্রের নারীরা। তবে জাপানের জন্য বিষয়টা বেশ সমস্যার হয়ে দেখা দিয়েছে। কেননা সেখানে কিশোর বয়স থেকেই মেয়েরা এই গেমের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। আর সে কারণেই তারা পছন্দের পুরুষ খুঁজে পাচ্ছে না। কেননা ভার্চুয়াল গেমের মত সুদর্শন, আদর্শ চরিত্র ও মায়াবী কণ্ঠের পুরুষ বাস্তব জীবনে পাওয়া বেশ কঠিন। সিএনএন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top