ভক্তের ভালবাসায় মুগ্ধ জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা

Nuruzzaman Khan
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা















সেবা ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নাটকের শুটিংয়ে রবিবার হুট করে উপস্থিত হন কলকাতার একজন প্রকৌশলী। তিনি এসে তাঁর বন্ধুর পক্ষ থেকে তিশার জন্য একটি পেইন্টিং উপহার নিয়ে হাজির হন। কলকাতার একজন ভক্তের কাছ থেকে পাওয়া এমন উপহারে চমকে যান জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রী।



তিশার এই পাগল ভক্তের নাম অলোক দে, পেশায় তিনি একজন কম্পিউটার প্রকৌশলী। ১৯৫৫ সালে বাংলাদেশের মানিকগঞ্জ থেকে ভারতের কলকাতায় গিয়ে বসবাস শুরু করেন অলোকের বাবা। তবে নিয়মিত বাংলা নাটক দেখেন তিনি। আর এই নাটক দেখতে গিয়েই তিশার অভিনয়ের প্রেমে পড়েন।



অবাক করা এমন উপহারে তিশা মোটেও প্রতিক্রিয়া জানাতে ভুল করেন নি। সম্প্রতি ফেসবুক দুনিয়া আসা তিশা তার পেজে লিখেছেন, ‘ভারতে আমাদের টেলিভিশন চ্যানেল দেখা যায় না। তারপরও কয়দিন আগে কলকাতা আর মুম্বাই গিয়ে এতো মানুষের ভালোবাসা পেয়েছি যে অবিশ্বাস্য লেগেছে। তারা এমনকি তাদের মোবাইলে সেভ করা আমাদের অনেক সিনেমা, টেলিফিল্ম, নাটক, সিরিয়ালের ক্লিপিংসও বের করে দেখিয়েছে।কালকে শুটিংয়ে যেমন সারপ্রাইজ দিলেন কলকাতার এক ইঞ্জিনিয়ার ভদ্রলোক অলোক দে। উনি নানান সুত্রে যোগাযোগ করে মগবাজারে আমার শুটিং স্পটে আসেন। এসেই আমাকে এই পেইন্টিংটা গিফট করেন। উনার এক বন্ধুর আঁকা এই ছবিটা উনি সেই কলকাতা থেকে নিয়ে এসেছেন আমার জন্য । উনার কাছে নাকি আমার তিনশো ভিডিও আর ছয়শো এক্সপ্রেশন সেভ করা আছে। ভালবাসার চেয়ে বড় কোনো গিফট নাই।

উল্লেখ্য, এ বছর ‘রানা পাগলা’ ও ‘অস্তিত্ব’ নামের দুটি চলচ্চিত্রে দেখা গেছে তিশাকে। এছাড়া মুক্তি প্রতীক্ষায় রয়েছে নতুন সিনেমা ‘ডুব’। যেখানে ভারতীয় অভিনেতা ইরফান খানের সঙ্গে অভিনয় করেছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top