রোহিঙ্গা গ্রামে মিয়ানমারের সেনাবাহিনীর গুলিতে নিহত ২৫

Unknown
সেবা ডেস্ক:  মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিম গ্রামে হেলিকপ্টার গানশিপ দিয়ে গুলি করে ২৫ জনকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়, নিহত ব্যক্তিদের হাতে ছুরি ও মুগুর ছিল।
 
শনিবার রাখাইন প্রদেশের রোহিঙ্গা গ্রামগুলোতে হেলিকপ্টার গানশিপ দিয়ে হামলা করে। ওই অভিযানের ঘটনায় দুই সেনাসহ ৮ জন নিহত হয়। এর রবিবার আবারো হামলা চালানো হয়। সেনাবাহিনী বলেছে, ‘সশস্ত্র জঙ্গি’দের নির্মূলে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায় নিহতদের মধ্যে নারী ও শিশু ছিল। এই অভিযানের পরে হাজারো গ্রামবাসী বাধ্য হয়ে পালিয়েছে।
 
গত মাসে সীমান্ত চৌকিতে বিদ্রোহীদের হামলায় ৯ ‍পুলিশ নিহত হওয়ার পরে রাখাইন সামরিক অবরোধের মধ্যে আছে রাখাইন প্রদেশ। প্রদেশে ১০ লক্ষাধিক রোহিঙ্গা মুসলিম বাস করে যারা মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি পাননি। ২০১২ সালে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধধর্মাবলম্বীদের সঙ্গে লড়াইয়ে হাজারো রোহিঙ্গা নিহত হওয়ার পরে অস্থায়ী ক্যাম্পে বসবাস করছে তারা।
রোহিঙ্গাদের মিয়ানমারের অনেকে অপছন্দ করে। প্রজন্মের পর প্রজন্ম মিয়ানমারে বাস করার পরেও তাদের বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করে তারা। বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে, রোহিঙ্গাদের উপর বিভিন্ন ধরণের নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি তাদের মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top