ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে ঢাকা

Unknown
সেবা ডেস্ক:  বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামছে ঢাকা ডায়নামাইটস। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
 
আসরের তিনটি ম্যাচে হেরেই চাপে রয়েছে কুমিল্লা। অন্যদিকে ঢাকা টেবিলের উপরের দিকে অবস্থান করছে। তিন ম্যাচ খেলা ঢাকা দুটিতে জয় আর একটিতে হার নিয়ে সংগ্রহ করেছে ৪ পয়েন্ট।
 
দিনের প্রথম ম্যাচে চিটাগাং ভাইকিংসকে ৭ উইকেটে হারিয়েছ মুশফিকুর রহিমের বরিশাল বুলস।  

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top