এক যুগ হলো রাজীবহীন বাংলা চলচ্চিত্র

Unknown
সেবা ডেস্ক:  খল নায়কও যে নায়ক হতে পারেন তা খুব কম সংখ্যক অভিনেতারা হয়ে দেখাতে পারেন। দেশের চলচ্চিত্র অঙ্গনে এমন একজন খলনায়ক ‘নায়ক’ হলেন রাজীব। নিভৃতে দীর্ঘ ১২ বছর তিনি বাংলা সিনেমা থেকে হারিয়ে গেছেন। এই মহান অভিনেতার আজ ১২তম মৃত্যুবার্ষিকী। 
 
পুরো নাম ওয়াসীমুল বারী রাজীব। রুপালি পর্দার দাপুটে এ অভিনেতা ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। প্রায় দুই শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন এই গুণী অভিনেতা। 
 
১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন রাজীব। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে হাঙর নদী গ্রেনেড, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, আজকের সন্ত্রাসী, দুর্জয়, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, বিক্ষোভ, অন্তরে অন্তরে, ডন, কেয়ামত থেকে কেয়ামত, দাঙ্গা, ভাত দে, অনন্ত ভালোবাসা ও বুকের ভেতর আগুন। 
 
কাজের স্বীকৃতিস্বরূপ রাজীব শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও অসংখ্য সম্মাননা লাভ করেন। পেয়েছেন লক্ষ ভক্তের ভালবাসা।  

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top