আজ রবিবার সুফিয়া কামালের ১৭তম মৃত্যুবার্ষিকী

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  আজ রবিবার কবি বেগম সুফিয়া কামালের ১৭তম মৃত্যুবার্ষিকী ।
 
বাংলাদেশের নারী ও মানবাধিকার আন্দোলন এবং গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কবি সুফিয়া কামালের ১৭তম মৃত্যুবার্ষিকী রবিবার। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি নিয়েছে। সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে বাংলাদেশ মহিলা পরিষদে রবিবার বিকেল ৩টায় এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
 
কবি সুফিয়া কামাল বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ আব্দুল বারী। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও মা সাবেরা বেগমের কাছেই বাংলা পড়তে শেখেন এই মহীয়সী নারী। তিনি ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় মারা যান।
 
মানবতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার একজন সমাজসেবী ও নারীনেত্রীর নাম কবি বেগম সুফিয়া কামাল। নারী জাগরণের এই পুরোধা ব্যক্তিত্ব মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাজনীতিবিদ, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের অনুপ্রেরণা যুগিয়েছেন। তার বহুল গুণাবলীর কারণে বাংলার মানুষ তাকে ‘জননী সাহসিকা’ উপাধিতে ভূষিত করে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top