এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক সাংসদ মো. মাহমুদুল হক রুবেলের উদ্যোগে পালন করা হয়েছে।
জন্মদিন উপলক্ষে ২০ নভেম্বর রবিবার আহ্বায়কের বাসায় দোয়া, মিলাদ-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক পৌরপতি মো. আব্দুর রাজ্জাক আশীষের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলার যুগ্ম আহ্বায়ক মো. আওয়াল চৌধুরী, শহর বিএনপি’র আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব আব্দুল লতিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাষ্টারসহ জেলা বিএনপি’র ও অঙ্গসংগঠণের বিভিন্ন স্তরের কয়েক শতাধিক নেতৃবৃন্দ উপসি'ত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালের দায়িত্ব পালন করেন, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবু রায়হান রুপন। উল্লেখ্য, শেরপুর জেলা ছাত্রদল, থানা ছাত্রদল, শহর ছাত্রদল, কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের সার্বিক সহযোগীতা ও উপসি'তে ২০ পাউন্ডের একটি কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। জন্মদিন পালন করতে পুলিশ অনুমতি না দেওয়ায় জেলা কার্যালয়ের পরিবর্তে আহ্বায়কের বাসায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
