এম. সুরুজামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে ১২টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে প্রাথমিক সমাপনী ও এবতেদায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর রবিবার প্রথম পরীক্ষার দিন প্রাথমিক সমাপনীতে ৩৬২৪ জন, এবতেদায়ী ৯২ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রতিটি কেন্দ্রের দায়িত্বে রাখা হয়েছে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা। কেন্দ্র নিরাপত্তায় রাখা হয়েছে পুলিশ সদস্য।
কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুবক্কর সিদ্দিক বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
কেন্দ্র গুলো থেকে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।