আজ রবিবার থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ঢাকা-কোলকাতা ফ্লাইট

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  স্বল্প ব্যয়ে আগামীকাল (রবিবার) থেকে ঢাকা-কোলকাতা হয়ে সিঙ্গাপুর পর্যন্ত নতুন ফ্লাইট চালু করতে যাচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (এআইই)।
 
এআইই-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বলা হয়েছে, ঢাকা-কোলকাতা ফ্লাইট নাইন ৯১১ সকাল সাড়ে ৭টায় ঢাকা ছাড়বে এবং স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে কলকাতায় পৌঁছাবে। সেখান থেকে যাত্রীরা সিঙ্গাপুর যাওয়ার সুযোগ পাবেন। ফ্লাইট নাইন ৯২২ স্থানীয় সময় সকাল ৯ টায় কোলকাতা ছাড়বে এবং স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটায় তা সিঙ্গাপুরে পৌঁছাবে।
 
অন্যদিকে, কোলকাতা- ঢাকা ফ্লাইট নাইন ৯১২ বিকাল ৫টা ২০ মিনিটে কোলকাতা ছাড়বে এবং সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এক্ষেত্রে সিঙ্গাপুর থেকে ঢাকাগামী যাত্রীরা কোলকাতায় সহজ যাতায়াতের সুযোগ পাবেন। সিঙ্গাপুর থেকে ফ্লাইটটি বিকাল সাড়ে ৮টায় কোলকাতায় এসে পৌঁছাবে।
 
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সার্ভিস সপ্তাহে ৪ দিন- সোমবার, বুধবার, শুক্রবার ও রবিবার চলবে। এয়ার ইন্ডিয়া লিমিটেডের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান 'এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস'। এটি ভারতের প্রথম আন্তর্জাতিক বাজেট ক্যারিয়ার। -বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top