বছরের প্রথম মাসেই ইজিরাইড স্মার্ট ফোন অ্যাপস আসছে

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  আগামী জানুয়ারি মাসে গ্রাহকদের জন্য আসছে ইজিরাইড নামের একটি স্মার্ট ফোন অ্যাপস। শুক্রবার ফেসবুকের বাংলাদেশি জনপ্রিয় গ্রুপ ‘ডেসপারেটলি সিকিং সোলমেট’ (ডিএসএস)-এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের পরিচালক আহাদ রানা ইজিরাইড অ্যাপসটির আগাম ঘোষণা দেন।
 
অ্যাপসটির কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু হবে।  আহাদ রানা জানান, শহরের রাস্তায় সিএনজি অটোরিকশা এখন আর মিটারে যেতে চায় না, বাসে কোথাও যাওয়া কষ্টকর। ইজিরাইড অ্যাপসের মাধ্যমে এই ঝামেলা থেকে শহরবাসী কিছুটা হলেও রক্ষা পাবেন। আর অল্প ভাড়ায় নিশ্চিত হবে গন্তব্য।
 
এছাড়া তিনি আরো জানান, যে কোনো ব্যক্তি রেজিস্ট্রেশন করে সহজেই বাইক, প্রাইভেট গাড়ি এবং মালামাল আনা নেয়ার জন্যে পিক-আপ ভ্যান পাবেন। আর বিশ্বাসযোগ্যতার জন্যে বাইক অথবা গাড়ি চালকের ৪ ধাপে পরিচয়পত্র ডাটা সেন্টারে রাখা হবে। যাতে অপরাধ ঘটার সম্ভাবনা না থাকে।
 
সিমুড ইভেন্টসের সার্বিক তত্ত্বাবধানে ডিএসএসের সোলমেট ডে অনুষ্ঠানে মিস্টার অ্যান্ড মিস ফ্রেশ লুকের টপটেনের ২০ জন অংশগ্রহণকারীকে দিয়ে একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। যার কোরিওগ্রাফিতে ছিলেন কোরিওগ্রাফার রিজভী হাসান।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিজে রাহাত, ইমতু, অন্তু করিম ও বুলবুল টুম্পা।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top