সেবা ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে হলিক্রস হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ সাংবাদিক প্রবীর দাসগুপ্তকে দেখতে যান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। জিয়াউদ্দিন তার চিকিৎসার খোঁজ খবর নেন।
প্রবীর লিউকেমিয়ায় ভুগছেন। তিনি ঢাকায় দৈনিক সংবাদ ও দৈনিক জনকণ্ঠ পত্রিকায় কাজ করতেন। আজ ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ কথা বলা হয়।
প্রবীরকে গত ১৫ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।রাষ্ট্রদূত জিয়াউদ্দিন প্রবীরের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার স্ত্রী ও কন্যার সঙ্গে কথা বলেন। প্রবীরের চিকিৎসার জন্য তিনি তার পরিবারকে কিছু আর্থিক সাহায্য দেন।
এ সময় মন্ত্রী (কস্যুলার) শামসুল আলম চৌধুরী এবং মন্ত্রী প্রেস) শামীম আহমেদ রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন।
