শিহাব আরো ৪ দিনের রিমান্ডে:আনসার খুন

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  হযরত শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্য খুনের সঙ্গে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার শিহাবকে দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে নিয়েছে। এর আগে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট তাকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। শুক্রবার তার রিমান্ডের জিজ্ঞাসাবাদ শেষ হয়ে যায়।
 
ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মাহবুবল আলম আসামি শিহাবকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠায়। আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন কর্মকর্তা জানান, গ্রেফতার শিহাব এখনও তার প্রকৃত ঠিকানা জানায়নি পুলিশকে। তিনি নিজেকে মানসিক রোগী সাজানোর চেষ্টা করছেন। তাদের ধারণা শিহাব অত্যন্ত চতুরতার সঙ্গে তথ্য গোপন করছে। দফায় দফায় জেরার পরও তার গ্রামের বাড়ির ঠিকানা ও মা-বাবার নাম বলেনি।
 
গত ৬ নভেম্বর রবিবার সন্ধ্যার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধারালো অস্ত্র নিয়ে আনসার ও পুলিশ সদস্যদের উপর হামলা চালান শিহাব। এ হামলায় ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন আনসার সদস্য সোহাগ মিয়া (২৮)। এছাড়া এ ঘটনায় আহত হন আরো তিনজন। তারা হলেন—আনসারের অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার (এপিসি) জিয়াউর রহমান, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল আশিক ও সিআরটি নামের নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মী ইশতিয়াক। এ সময় এপিবিএন সদস্যদের গুলিতে হামলাকারী যুবক শিহাবও আহত হন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top