ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ২০.১১.২০১৬ঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার খেয়ার চর সীমানত্ম অতিক্রম করে ভারতীয় বন্য হাতির একটি পাল বাংলাদেশের অভ্যনত্মরে প্রবেশ করে ফসল ও ঘরবাড়ীর ড়্গতি সাধন করেছে। এঘটনায় আতংকিত গ্রামবাসী রাত জেগে ঢাক-ঢোল ও মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করে। পরে ভোর রাতে হতিগুলো সীমানা অতিক্রম করে ভারতে ফিরে যায়।
এলাকাবাসী জানায়, শনিবার রাত ১০টার দিকে ভারতীয় হাতির পালটি ভারতের কালাইয়ের চর সীমানেত্মর ১০৭৬ আনত্মর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে বাংলাদেশের অভ্যনত্মরে প্রবেশ করে। পরে সীমানত্ম লাগোয়া আলগারচর গ্রামে ধান, সরিষাসহ ফসলের ব্যাপক ড়্গতি করে। এসময় হাতিগুলো কয়েকটি বাড়ীর কাচা ঘর ভেঙ্গে ফেলে। এ সময় এসব ঘরবাড়ির মানুষজন আতংকিত হয়ে বাড়ী ঘর ছেড়ে অনত্র চলে যায়। পরে গ্রামবাসী রাতভর ঢাক-ঢোল পিটিয়ে ও মশাল জ্বালিয়ে হাতিগুলোকে তাড়াতে সড়্গম হয়।
এলাকাবাসী জানায়, রৌমারী উপজেলা সীমানত্ম লাগোয়া ভারতের গাড়হিল ও বলদাংগিরি পাহাড় রয়েছে। এসব সীমানেত্মর বেশিভার এলাকা অরড়্গিত থাকায় প্রায় সময় হাতির পাল প্রবেশ করে ফসল ও ঘরবাড়ীর ড়্গতি করে চলে যায়।

