শোক সংবাদ কুড়িগ্রাম জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিম মধু আর নেই

G M Fatiul Hafiz Babu
 
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ২১.১১.২০১৬ঃ

কুড়িগ্রাম জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও  সাধারণ সম্পাদক,  জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিম মধু আর নেই। তিনি সোমবার  ভোর ৪টায় কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহী......রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী,  ৪ পুত্র, ৩ কন্যা সহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন। গতাকাল দুপুরে কুড়িগ্রাম মটর শ্রমিক ইউনিয়ন চত্বর, ফায়ার ব্রিগেড জামে মসজিদে জানাজা শেষে ও জেলা আওয়ামীগ কার্য্যালয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় কুড়িগ্রাম কেন্দ্রীয় কবর স্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি মোঃ জাফর আলী, পৌর মেয়র আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, সদর কমান্ডার আব্দুল বাতেন, মটর মালিক সমিতির সভাপতি পনির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জ্যোতী আহমেদ, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, ঘাতক দালাল নিমূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল হক সরদার, প্রচ্ছদ কুৃড়িগ্রাম এর সভাপতি জুলকারনাইন স্বপন, সহ-সভাপতি ইমতে আহসান শিলু, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি সংগীত শিল্পী মিজানুর রহমান মিজান, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ডাঃ জি এম ক্যাপ্টেন, সমাজতান্ত্রীক শ্রমিক ফ্রন্ট এর মোনাব্বর হোসেন মিন্টু, মটর শ্রমিক লীগ, মটর চালক লীগ সহ  বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান শেষ শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা সহ গভীর শোক প্রকাশ করেছেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top