বকশীগঞ্জে ঘরের ভেতর কৃষককে গলা কেটে হত্যা!

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে ঘরের ভেতর রহিম উদ্দিন (৬০) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে। তার বাড়ি বগারচর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ।

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে নয়াপাড়া নাড্ডার হাট এলাকার প্রধান সড়কে পাশে একটি ঘরের মধ্যে।


স'ানীয় সূত্রে জানা গেছে, নয়াপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে রহিম উদ্দিনের সঙ্গে একখন্ড জমি নিয়ে একই গ্রামের সাদা মিয়ার বিরোধ চলে আসছে।

 ওই বিরোধের জের ধরে নাড্ডার হাটের পাশেই ওই জমিতে একটি ঘর তুলে রেখেছে সাদা মিয়া।
সোমবার সন্ধ্যা থেকে রহিম উদ্দিন নিখোঁজ হয়। তার পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করে ।

 মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে স'ানীয়রা সাদা মিয়ার ওই ঘরে রহিম উদ্দিনের গলাকাটা লাশ দেখতে পায়।


ঘটনাটি জানাজনি হলে এলাকার লোকজন লাশটি দেখে বকশীগঞ্জ থানা পুুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ টি উদ্ধার করেছে।

সরেজমিনে দেখা দেখা গেছে , রহিম উদ্দিনের মাথার কাছে একটি চাকু রয়েছে। ধারণা করা হচ্ছে এই চাকু দিয়েই তাকে হত্যা করা হয়েছে।

এঘটনার পর থেকে সাদা মিয়া ও তার বাড়ির লোকজন পালিয়ে গেছে।


বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন জানান, লাশ টি উদ্ধার করা হয়েছে ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top