বদির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে খালাসের আদেশের বিরুদ্ধে দুদকের আপিলের ওপর বুধবার শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে এই আপিল শুনানির জন্য এই দিন ধার্য করে দেন।
 
এর আগে গত বৃহস্পতিবার অবৈধ সম্পদ অর্জনের মামলায় নিম্ন আদালতের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। আপিলে বলা হয়রাষ্ট্রপক্ষের সাক্ষ্যে বদির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। কিন্তু বিচারিক আদালত এসব সাক্ষ্য-প্রমাণ যথাযথভাবে মূল্যায়ন করতে পারেনি। যার কারণে তাকে খালাস দিয়েছে।
 
সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত ২ নভেম্বর বদিকে তিন বছরের কারাদন্ড ও দশ লাখ টাকা জরিমানার আদেশ দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৩। এছাড়া জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড দেয়া হয়। ঐদিন অবৈধ সম্পদ অর্জন মামলায় বদিকে খালাস দেয়া হয়। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোআব্দুস সোবহান ২০১৪ সালের ২১ আগস্ট ঢাকার রমনা থানায় এমপি বদির বিরুদ্ধে এই মামলা করেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top