সেবা ডেস্ক: ভিন্ন ধারার গানের শিল্পী নকুল কুমার বিশ্বাস। সাধারনত জীবনমুখী গান গেয়ে থাকেন এই গুণী সঙ্গীতশিল্পী। গানের মধ্যদিয়ে হাসি ও আনন্দের মাধ্যমে এই শিল্পী তুলে ধরেন জীবনের নানা কঠিন বাস্তবতা। বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’ এবারের পর্বে আসছেন এ সঙ্গীত শিল্পী।
সাপ্তাহিকভাবে প্রতি শুক্রবার রাত ১১টায় শুরু হয় সরাসরি সম্প্রচারিত এ সঙ্গীতায়োজন। অনুষ্ঠানে সাধারণত জনপ্রিয় এবং প্রথিতযশা শিল্পীবৃন্দ অংশ গ্রহণ করেন।
দর্শক টেলিফোনে সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এছাড়াও এসএমএস এর মাধ্যমে গানের অনুরোধ বা মতামত জানানো যাবে। সময় কাটুক গানে গানের আসছে পর্বে গান ও আলাপচারিতায় দর্শকরা খুঁজে পাবেন পরিচিত মুখ সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাসকে।
অনুষ্ঠানটি প্রযোজনায় আসিফ রহমান ও আলমগীর রাসেল। উপস্থাপনায় নাবিলা ইসলাম । আয়োজনটি উপভোগ করতে চোখ রাখতে হবে বৈশাখীর পর্দায়।