সোনাইমুড়ি, নোয়াখালী: গত ১৯-১১-২০১৬ইং রোজ শনিবার নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক সড়ক পবিবহন ও সেতু মন্ত্রি ওবায়েদুল কাদের এর জনসভায় যাওয়া কে কেন্দ্র করে সোনাইমুড়ি উপজেলার ৮নং সোনাপুর ইউনিয়নের, ১নং ওয়ার্ড এর সাহারা সামছু গ্রুপের লোকজন ও নেয়াগাঁও আওয়ামিলীগের সমর্থকদের উপর হামলা চালায়।এতে নোয়াগাঁও বাসির অর্ধশতাধিক লোক আহত হয়। তার মধ্যে গুরুতর আহত হয় - হাবিবুর রহমান(৮০),আবদুল মন্নান(৬২),শাওন (২২), জসিম(২৫), ইদ্রিস(১৯), ফয়সাল(১৮) সহ ১০-১৫ জন হাসপাতালে ভর্তি আছে।
স্থানীয় আওয়ামীলীগের সিনিয়র নেতাদের সহযোগিতায় সামছু গ্রুপের নামে সোনাইমুড়ী থানায় একটি মামলা হওয়ার কথা ছিল।
নোয়াগাঁও গ্রামবাসীর দাবি হলো সামছু গ্রুপের লোকজন নোয়াগাঁও বাসির উপর বিভিন্ন হামলা হুমকি এবং স্কুলের ছাত্রিদের উত্যক্ত করে।
তাই আবারো নোয়াবাসির দাবি এই সমস্ত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।