বাঁশখালী,চট্টগ্রাম প্রতিনিধি : আজ মঙ্গলবার বেলা ১২টায় বাঁঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের দক্ষিণ চরতিয়া পাড়া প্রধানসড়ক সংলগ্ন সিকদার দোকানের দক্ষিণে দীর্ঘ এক যুগ পরে অবৈধ দখলদার থেকে পৈত্রিক ভিটা ফিরে পেল বাদী পক্ষের আবুবকর ছিদ্দিক (৭৫), পিতা মৃত মোজাহের আহমদ।
ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদে আবুবকর ছিদ্দিক জানায় আমার পৈত্রিক সম্পত্তি মৌজা পশ্চিম চাম্বল, থানা বাঁশখালী, আরএস দাগ নং-৩০৭৮, ৩০৮২ এবং বিএস দাগ নং- ৫১২০, ৫১২৪ দুই দাগের উত্তর সীমানায় ২ গন্ডার অধিক ভিটে জোরদখলপূর্বক ভোগ করে আসছে বিবাদী পক্ষের প্রভাবশালী আহমদ ছফা, পিতা অাবুল খায়ের; নুরুল আবচার গং, পিতা মৃত ফজল আহমদ; শাহা আলম গং, পিতা মৃত কালুমিয়া।
এই নিয়ে বাদী পক্ষ আবুবকর সিদ্দিক পৈত্রিক ভিটে উদ্ধারের লক্ষ্যে ২০০৭ সালে বিবাদীদের বিরুদ্ধে (মামলা নং-১৪৯/৭) মামলা করেন।
এর পর মাননীয় আদালত সার্বিক তথ্যাদি বিবেচনায় ২০১৩ সালে বাদী পক্ষে মামলার ডিগ্রী প্রদান করেন।
দীর্ঘ সময় পরে আজ চট্টগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা সানজিদা শারমিনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযানে ভিটা উদ্ধার করে দেওয়া হয়।
