আদালতে গারো তরুনী ধর্ষণের স্বীকারোক্তি দিলেন রাফসান হোসেন রুবেল

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  রাজধানীতে গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে।
 
রবিবার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসিন আহসান চৌধুরীর কাছে জবানবন্দি দিয়েছেন রুবেল। আজ জবানবন্দি নেওয়ার পর বিকালে আসামি রুবেলকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
 
উল্লেখ্য, বাড্ডায় গারো তরুণীকে ধর্ষণের ঘটনার দশ দিন পর রুবেলকে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে গ্রেফতার করে র‌্যাব-১। গত শনিবার বিকালে রুবেলকে বাড্ডা থানায় হস্তান্তর করে র‌্যাব। এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার জন্য গত রবিবার তাকে আদালতে নেয়া হয়। আদালতের বারান্দা থেকে রুবেল পালিয়ে যান। এসময় তার এক হাতে হ্যান্ডকাফ পরা ছিল। গত মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে বাড্ডার প্রগতি সরণীর সুবাস্তু নজর ভ্যালি টাওয়ারের সামনে থেকে বাড্ডা থানা পুলিশ তাকে আবার গ্রেফতার করে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top