'তেলের দাম কমানোর সিদ্ধান্ত আগামী মাসে'

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  আগামী মাসে জ্বালানি তেলের দাম আরেক দফা কমানোর ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
তিনি রবিবার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান।
 
পরিদর্শন বিষয়ে বলতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার সিলেটে আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য রাখবেন। তার এ সমাবেশ হলো আগামী জাতীয় নির্বাচনের পূর্বপ্রস্তুতি।'
 
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও জেলা শাখার সহ-সভাপতি আশফাক আহমদ।
 
মন্ত্রী দুপুরে নগরীর হাফিজ কমপ্লেক্সে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে মতবিনিময় করেন। তিনি ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর সিলেট সফর ও আলিয়া মাদরাসা মাঠের জনসভা সফল করতে দলীয় প্রস্তুতির খোঁজখবর নেন। -বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top