বরিশালকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন খুলনা

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  শফিউল ইসলামের বোলিং নৈপুণ্যে বরিশাল বুলসকে ২২ রানে হারিয়েছে খুলনা টাইটান্স। প্রথমে ব্যাট করা খুলনার ১৫১ রানের জবাবে ১২৯ রানে অলআউট হয়ে যায় বরিশাল।ছয় ম্যাচে পঞ্চম জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল খুলনা। 
টসে হেরে ব্যাট করতে নেমে খুলনা ২৪ রানে দুই ওপেনার হারায় তারা। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ৪ ও হাসানুজ্জামান ১৯ রানে ফিরেন।  এরপর দলের স্কোরে রান জড়ো করেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও ইংল্যান্ডের রিকি ওয়েসেলস। দু’জনের দু’টি মূল্যবান ইনিংসের পর শেষের দিকে আরিফুল হকের ২২ বলে ২৬ রানের কল্যাণে লড়াকু স্কোরের পথ পায় খুলনা। ৭ উইকেটে ১৫১ রান।
 রিয়াদ ৩টি ছয় ও ২টি চারে ২৬ বলে ৪৪ ও ওয়েসেলস ৪টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে ৪০ রান করেন। বরিশালের পক্ষে তাইজুল ইসলাম ৩ উইকেট নেন। 
জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৬ ওভারে দুই উইকেট হারিয়ে ৩১ রান করে বরিশাল। অধিনায়ক মুশফিকুর রহিমের ২৩ বলে ৩৫ ও শাহরিয়ার নাফিসের ৩৫ বলে ২৮ রান ছাড়া কেউ দাঁড়াতে পারেনি খুলনার বোলিংয়ের সামনে। ১৯ ওভার ৩ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করে খুলনা। শফিউল ৩ ওভার ৩ বল করে ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। মোশাররফ হোসেন নিয়েছেন ২ উইকেট। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ক্রিকবাজ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top