রঞ্জিত কুমার তালুকদার সিলেট প্রতিনিধিঃ ৭ নভেম্বর ১৬ রোজ সোমবার বিকাল ৪ ঘটিকায় সিলেট জেলার বিশ্বনাথ থানা ডি এস এম এফ (গীন) এর উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথমেই কোরআন তেলাওয়াত করেন জনাব মো. কাশেম আলী, গীতা পাঠ করেন রঞ্জিত গোস্বামী।
জনাব গৌরাঙ্গ মালাকারের উপস্থাপনায় উক্ত সভার সভাপতি ছিলেন জনাব সত্যেন্দ্র কুমার পাল।
প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব বিকাশ ধর বাবলু পিএসডি।
বিশেষ অতিথি ছিলন জনাব ফারুক রশিদ পিএসডি, আবু ফয়সল পিএসডি, বিকাশ দাস পিএসডি, নিখিল চন্দ্র দাস পিএসডি, রঞ্জিত কুমার তালুকদার,আব্দুস সবুর তালুকদার,মো. মুজিবুর রহমান, সমীরন চন্দ।
স্বাগত বক্তব্য রাখেন মো. ছাদ উদ্দিন, বক্তাগণ বলেন আমাদের এমডি চেয়ারম্যান এর কোন অভিযোগ নাই আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই। আমরা ডেসটিনিতে কাজ করতে চাই।
সবশেষে সভাপতি সাহেব সমাপনী বক্তব্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।